সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ  বেড়ায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ৪ কোটি টাকা মুল্যের ৪ হেরোইন ও ৫৮ পিস ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ী আটক উল্লাপাড়ায় মনোহারা মাঠ উন্নয়নে ৩ হাজার ইট দিয়ে সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি হাসান হৃদয় সলঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত

গাজীপুরে বিপুল পরিমাণ জাল টাকার নোটসহ গ্রেফতার-৫

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২৩৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

গাজীপুর মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ গাজীপুর সিটি করপোরেশনের এর বাসন
এলাকায় অভিযান চালিয়ে জাল নোট তৈরি চক্রের
সঙ্গে জড়িত ৫ সদস্যকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ৭ লাখ ৪০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার কাদিজঙ্গল এলাকার সুরুজ মিয়ার ছেলে মাজহারুল ইসলাম সবুজ (২৪),একই এলাকার মৃত আঃ ছমেদ এর ছেলে মোঃ জিয়াউর রহমান (৪০),আবুল কাশেম এর ছেলে মোঃ শরীফ মিয়া (৩০),গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার উত্তরপাড়া, লোহাই বাজার এলাকার মোঃ দুলাল মিয়ার ছেলে এনামুল হক (২৪) এবং সুনামগঞ্জ
জেলার বিশ্বম্ভরপুর থানার মাঝেরটেক এলাকার
রমজান আলীর ছেলে খোরশেদ আলম নবী (৪২)।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা দক্ষিণ) মোহাম্মদ নাজির আহমেদ খাঁন এসব তথ্য জানান।
 উপ-পুলিশ কমিশনার আরো বলেন, গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে মহানগর গোয়েন্দা বিভাগ (দক্ষিণ) গাজীপুরের একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,বাসন থানাধীন নলজানী সাকিনস্থ জয়দেবপুর টু গাজীপুর চৌরাস্তাগামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে কতিপয় জাল টাকার ব্যবসায়ী জাল টাকা কেনাবেচা করছে। খবর পেয়ে গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে সন্দেহ ভাজন কয়েকজনকে তল্লাশি শুরু করে। এসময় এনামুল হককের পরিহিত প্যান্টের পকেট থেকে ২৩ হাজার জাল টাকার নোট, মোঃ জিয়াউর রহমানের পরিহিত লুঙ্গির কোচর হতে ১৩ হাজার জাল টাকার নোট এবং শরীফ মিয়াকে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ১৫ হাজার জাল টাকার নোট জব্দ করে তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন,গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, মোঃ মাজহারুল ইসলাম সবুজ এবং মোঃ খোরশেদ আলম নবী নিকট হতে উক্ত জাল টাকা সংগ্রহ করেছে। পরবর্তীতে তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক টিম পুনরায় বাসন থানাধীন দিঘীরচালা, মুচিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মাজহারুল ইসলাম সবুজকে তার হাতে থাকা শপিং ব্যাগে রক্ষিত ৪ লাখ ৮৯ হাজার জাল টাকার নোট, ১ লিটার কোকাকোলার প্লাস্টিকের বোতলে রক্ষিত জালটাকা স্বচ্ছ করার রাসায়নিক তরল পদার্থ ও একটি স্মার্ট বিভো মোবাইল ফোন এবং জাল টাকার নোট বিক্রয়ের নগদ ৩১ হাজার টাকা
জব্দ করা হয়। একই সময় মোঃ খোরশেদ আলম নবীকে তার হাতে থাকা শপিং ব্যাগে রক্ষিত ২ লাখ জাল টাকার নোটসহ গ্রেফতার করা হয়।
ওই পুলিশ কর্মকর্তা আরো বলেন, আটককৃত মোঃ মাজহারুল ইসলাম সবুজ ও খোরশেদ আলম নবীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ঢাকার আশুলিয়া এলাকায় আলাউদ্দিন নামের এক ব্যক্তি জাল টাকা তৈরী করে। আলাউদ্দিন এর সহযোগী খোরশেদ আলম জাল টাকা ক্রেতাদের কাছে সরবরাহ করেন। গ্রেফতারকৃত এই চক্রটি সারা বছরব্যাপী জাল টাকা তৈরী ও সরবরাহ করে থাকে।
তিনি বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। চক্রের মূলহোতা আলাউদ্দিনসহ অন্যান্যদের গ্রেফতারের অভিযান অব্যহত আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাসন থানায় নিয়মিত মামলা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর