বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ইয়াবাসহ রনি গ্রেফতার উল্লাপাড়ায় ২ হাজার ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাজিপুর প্রেস ক্লাবের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে টেকসই উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সেমিনার চিত্রনায়িকাকে অবাঞ্ছিত ঘোষণা করে সাংবাদিকদের বিক্ষোভ ও মানববন্ধন ​বেড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত বালু বিষয়ে রুল ও ইনজাংশন : জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলীর দপ্তরে এ্যাডভোকেট সার্টিফিকেট জমা জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় শিবরাম স্কুল প্রথম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: জাতীয় পতাকা উত্তোলন ও বাণী পাঠের মধ্য দিয়ে দেশজুড়ে আনসার-ভিডিপির আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা। গাজীপুরে চিকিৎসাধীন অবস্থায় হাজতির আত্ম হত্যার চেষ্টা। কাজিপুরে কীটনাশক বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

সলঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

রিপোর্টারের নাম : / ২৩২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের সলঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় সলঙ্গা থানা যুবদলের আহব্বায়ক রাশেদুল হাসান পাপন এর সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সলঙ্গা-উল্লাপাড়া আসনের সাবেক সংসদ সদস্য এম আকবর আলী।

সলঙ্গা থানা যুবদলের সদস্য সচিব শাহিন রেজা’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেনিন, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হেলাল সরকার প্রমূখ।

এছাড়াও সলঙ্গা থানা যুবদলের আহব্বায়ক ও যুগ্ম আহ্বায়ক কমিটি সদস্যবৃন্দসহ সকল ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসকদের পরামর্শ, কিডনি, ডায়াবেটিস ও ব্লাড প্রেশার পরীক্ষা করা হচ্ছে। প্রায় ২ শতাধিক মানুষকে এ সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এ সময় ফ্রি চিকিৎস্যাসেবা পেয়ে খুশির কথা জানিয়েছেন সেবাগ্রহীতারা।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর