শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো অটো রিকশা চালকের, আহত দুই আরোহী

নিজস্ব প্রতিবেদকঃ / ১৯৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র পল্লী বিদ্যুৎ এলাকায় শনিবার (২ নভেম্বর) দুপুরে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অটো রিকশার চালক নিহত হয়েছেন।

এ ঘটনায় অটো রিকশায় থাকা দুই আরোহী গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রইজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উত্তরবঙ্গের বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস দুপুরের দিকে উপজেলার চন্দ্র পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে দ্রুতগতিতে থাকা অটো রিকশাকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটো রিকশাটি মহাসড়কে দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধারের চেষ্টা করেন, তবে অটো রিকশার চালক ঘটনাস্থলেই মারা যান। আহত দুই আরোহীকে দ্রুত নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করতে সক্ষম হলেও বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রইজ উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর ঘাতক বাস ও নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত চালকের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি, তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তিনি আরও জানান, দোষী বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর