বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত।

উল্লাপাড়ায় ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

রিপোর্টারের নাম : / ১৫২ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার  সলঙ্গা ইউনিয়নের বনবাড়ীয়া গ্রাম থেকে ডিপ টিউবওয়েলের ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। চুরি যাওয়া ৩টি ট্রান্সফরমারের আওতায় প্রায় ১৭০ বিঘার বেশি কৃষি আবাদি জমি আছে।

বৃহস্পতিবার রাতে কৃষকের (১৭৫ নং ডিপের) বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার তিনটি চুরি করে পালিয়ে যায় চোর।

বনবাড়ীয়া গ্রামের ডিপের ম্যানেজার ফিরোজ ইকবাল বলেন,ট্রান্সফরমার চুরির বিষয়টি আমি কিছু জানি না ডিপের  ড্রাইভার ও নৈশপ্রহরী আবু সাঈদ আমাকে জানান রাত ৩ টার দিকে আমার পেটের ব্যথা উঠার কারণে বাসায় যাই তার পর এঘটনা ঘটেছে।

এর আগেও রামকৃষ্ণপুর ইউনিয়নের কুমারগাইলজানি থেকে গত ২৪ ডিসেম্বর রাত্রিতে ডিপের ৩টি ট্রান্সফরমার চুরি হয়।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন,গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। তারপরও ঘটনা খতিয়ে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর