বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গাজীপুরে ইয়াবাসহ আন্ত:জেলা নারী মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক / ২০০ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার শিমুলিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ আন্ত:জেলা নারী মাদক কারবারিকে আটক করেছে গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) কালীগঞ্জ থানাধীন শিমুলিয়া এলাকা থেকে লাকি আক্তার (৪৩) নামে আন্ত:জেলা নারী মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত লাকী আক্তার ব্রাহ্মণবাড়িয়া জগন্নাথপুর এলাকার আমির হোসেন মিয়ার স্ত্রী। এ ঘটনায় পরিদর্শক মোজাম্মেল হক বাদী হয়ে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন।

 

আটকের বিষয়টি নিশ্চিত করে গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চৌকষ সদস্যরা কালীগঞ্জের শিমুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৬ হাজার পিস ইয়াবাসহ ওই নারী মাদক কারবারিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে আন্ত:জেলা মাদক চোরাচালান চক্রের সদস্য। পরে আকটকৃত নারী মাদক কারবারিকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন আরও বলেন, গাজীপুর জেলাকে মাদক নির্মূলে আমরা সর্বদা প্রস্তুত। আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর