সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

উল্লাপাড়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘষে আহত ১৫

রিপোর্টারের নাম : / ২৩৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৬ জুন, ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘষে অন্তত: ১৫জন আহত হয়েছেন। এদের মধ্যে উল্লাপাড়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘষে আহত ১৫ চালকসহ কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

শুক্রবার (০৬ জুন) বেলা সোয়া ১২টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার দবিরগঞ্জ বাজারের পূর্ব পাশে এ দূঘটনা ঘটে। এ কারনে ঘন্টাব্যাপী মহাসড়কে প্রায় ১ কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার এএসআই মো: কিশোর বলেন, ঢাকা থেকে চাপাইনবাবগঞ্জগামী বাসটি ঘটনাস্থলে পৌছলে রাজশাহী থেকে ঢাকাগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘষ হয়। এতে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। মাইক্রোবাসে চালক একাই ছিলেন। তার অবস্থা আশংকাজনক। আহত বাস যাত্রীদের স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আশংকাজনক অবস্থায় মাইক্রোবাসের চালকসহ কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। তাৎক্ষনিক তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এএসআই কিশোর আরো বলেন, সংবাদ পেয়ে দুপুর ১টার পর ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়। ক্ষতিগ্রস্থ যানবাহন দুটি মহাসড়কের উপরে থাকায় যানজট দেখা দিয়েছিল। সেগুলো উদ্ধারের পর হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে।

এবিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ মহাসড়কে সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর