বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ইয়াবাসহ রনি গ্রেফতার উল্লাপাড়ায় ২ হাজার ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাজিপুর প্রেস ক্লাবের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে টেকসই উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সেমিনার চিত্রনায়িকাকে অবাঞ্ছিত ঘোষণা করে সাংবাদিকদের বিক্ষোভ ও মানববন্ধন ​বেড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত বালু বিষয়ে রুল ও ইনজাংশন : জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলীর দপ্তরে এ্যাডভোকেট সার্টিফিকেট জমা জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় শিবরাম স্কুল প্রথম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: জাতীয় পতাকা উত্তোলন ও বাণী পাঠের মধ্য দিয়ে দেশজুড়ে আনসার-ভিডিপির আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা। গাজীপুরে চিকিৎসাধীন অবস্থায় হাজতির আত্ম হত্যার চেষ্টা। কাজিপুরে কীটনাশক বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

এনডিসি প্রতিনিধি দলের বারি পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক / ২১৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৬ জুন, ২০২৫

ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা এর ১৪১ (একশত একচল্লিশ) জনের একটি প্রতিনিধি দল আজ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন। প্রতিনিধি দলে কলেজ থেকে আগত ফ্যাকাল্টি, কোর্স মেম্বার এবং অফিসাররা অংশগ্রহণ করেন।

প্রতিনিধি দলটি ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান বারি’র মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ ও অন্যান্য পরিচালকবৃন্দ।

পরে বারি’র কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত মত বিনিমিয় অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন বারি’র পরিচালক (গবেষণা) ড. মুন্সী রাশীদ আহমদ।

এসময় উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদ; পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ আতাউর রহমান; পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. মো. আব্দুর রশীদ; পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. ফারুক আহমেদ; পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো. মতিয়ার রহমান এবং বারি’র বিভিন্ন কেন্দ্র/বিভাগ/শাখার সিনিয়র বিজ্ঞানীবৃন্দ।

পরে প্রতিনিধি দল বারি’র বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোস প্রকাশ করেন।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর