গাজীপুরে ডেঙ্গু ও হামের হানা,তাজউদ্দীন মেডিকেলে ভর্তি ১৫০।
গাজীপুরে মশার কামড়জনিত ডেঙ্গু এবং ছোয়াচে রোগ হামের প্রকোপ উদ্বেগজনকহারে বৃদ্ধি পেয়েছে। গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এ দুটি রোগে ভর্তি হয়ে প্রায় ১৫০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। হঠাৎ করে রোগী বেড়ে যাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের উপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট):
হাসপাতাল সূত্রে জানাযায়, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪৪ জন, ছাড়পত্র নিয়েছেন ৫৫ জন এবং বর্তমানে ভর্তি রয়েছেন ১০৫ জন। এছাড়াও হাম সংক্রমণ নিয়ে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১৫ জন,ছাড়পত্র নিয়েছেন ২৮ জন এবং বর্তমানে ভর্তি আছেন ৪৫ জন। এর মধ্যে নারী
পুরুষের পাশাপাশি শিশুরাও রয়েছেন।
গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড এবং হাম আক্রান্ত শিশুদের জন্য বিশেষ নজরদারীর ব্যবস্থা করা হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি ও চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি ফেলে দেওয়া এবং শিশুদের নিয়মিত ঠিকাদন সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন। একই সাথে জ্বরের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।







