বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় যমুনা নদীতে মা-ইলিশ সংরক্ষণ অভিযান সলঙ্গায় প্রশংসায় ভাসছে আব্দুল করিম শিরাজী সেচ্ছাশ্রমে ১২ শ মিটার চলাচল অনুপযোগী মেঠো পথ মেরামত বিএনপি নেতা পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি,কথিত নেতাকে আটক করেছে পুলিশ বেড়ায় ৬৩ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে

বেড়ায় যমুনা নদীতে মা-ইলিশ সংরক্ষণ অভিযান

রিপোর্টারের নাম : / ১ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

এস আর শাহ্ আলম, স্টাফ রিপোর্টার : জাতীয় সম্পদ ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত ও ‘মা-ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার লক্ষ্যে পাবনার বেড়া উপজেলায় যমুনা নদীতে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নদী থেকে অবৈধ কারেন্ট জাল এবং ডিমওয়ালা মা-ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।

​বুধবার (১৪ অক্টোবর) দুপুরে যমুনা নদীর নাকালিয়া ঘাট এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়। বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোকাররম হোসেনের নেতৃত্বে এ  কার্যক্রম সম্পন্ন হয়েছে।
​অভিযান সূত্রে জানা যায়, প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ থাকা সত্ত্বেও একশ্রেণির অসাধু জেলে যমুনা নদীর নাকালিয়া পয়েন্টে মাছ শিকারের চেষ্টা করছিল। এমন সংবাদের ভিত্তিতে মৎস্য বিভাগ  নদীতে টহল ও তল্লাশি চালায়। তল্লাশিকালে নদী থেকে আনুমানিক ৫০ হাজার টাকা বাজারমূল্যের প্রায় ২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে জালে আটকে থাকা ডিমওয়ালা মা-ইলিশ মাছ উদ্ধার করা হয়।
​অভিযান শেষে স্থানীয় লোকজনের উপস্থিতিতে নাকালিয়া ঘাটে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়। অপরদিকে, উদ্ধারকৃত মা-ইলিশ মাছগুলো স্থানীয় মাদ্রাসার এতিমখানায় হস্তান্তর করা হয়।​অভিযান শেষে বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোকাররম হোসেন জানান, “মা-ইলিশের অবাধ প্রজনন ও বংশবৃদ্ধির মাধ্যমে জাতীয় ইলিশ সম্পদ রক্ষায় সরকার বদ্ধপরিকর। নিষিদ্ধ সময়ে যমুনা নদীতে কোনো ধরনের অবৈধ মৎস্য শিকার বরদাস্ত করা হবে না। অসাধু চক্রকে প্রতিরোধ করতে যমুনা নদীতে মৎস্য বিভাগের এ ধরনের তদারকি ও ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর