0-0x0-0-0-{}-0-0#bokehtype:0#;illum:0 scene:0 humanIn:0;
শিরোনামঃ
কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে।
গাজীপুরের কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন প্রায় এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটের দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ী এলাকায় এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে, আগুন ছড়িয়ে পড়লে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান,আজ সন্ধ্যা ৫ টা ৫৫ মিনিটের সময় দেওয়ালিয়াবাড়ী হাজী বাবুলের ভাড়া দেওয়া ৭ টি ঝুট গোডাউনে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন ঝুট গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ারসার্ভিস এর ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
গাজীপুরের কাশিমপুর সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুস সামাদ জানান,আগুন নিয়ন্ত্রণে আমাদের চারটি ইউনিট কাজ করে। তিনি বলেন প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর







