বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা প্রস্তাব সিরাজগঞ্জের সলঙ্গায় বনবাড়ীয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে সভাপতি হলেন ফিরোজ কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট। কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ

কাজিপুরে ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা প্রস্তাব

রিপোর্টারের নাম : / ৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টার; সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৩ নং গান্ধাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে জেলা প্রশাসক বরাবর অনাস্থা প্রস্তাব দাখিল করেছেন ১১জন ইউপি মেম্বার। বুধবার (২৮ অক্টোবর) অনাস্থা প্রস্তাবের মাধ্যম হিসেবে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে জমা দেয়া হয়। লিখিত অনাস্থা প্রস্তাব সূত্রে জানা গেছে, উপজেলার ৩ নং গান্ধাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু বকর সিদ্দিক ২০২৬-২০২৭ অর্থবছরে বিধিবহির্ভূতভাবে আবাসিক কর আদায়কারী হিসেবে পাবনা জেলার জোত আইটি কে দায়িত্ব দেন। এবং ৯ টি ওয়ার্ড থেকে ১৫ লক্ষ টাকা নগদ কর আদায় করেন। পরবর্তীতে পরিষদে রেজুলেশন না করে সকল অর্থ আত্মসাত করেন। এছাড়াও ২০২৫-২০২৬ অর্থবছরে ইউপি সদস্যদের রেজুলেশন ছাড়া অ্যাসেসমেন্ট অনুযায়ী আনুমানিক ৭ হাজার হোল্ডিং নেমপ্লেট বিক্রি করেন। এই টাকার কোনো প্রকার হিসাব পরিষদে জমা না দিয়ে আত্মসাৎ করেন। এবং উল্লেখ করেন, স্থানীয় সরকারের (ইউনিয়ন পরিষদ আইন-২০০৯ এর ৩ ধারার ৩ উপধারা অনুযায়ী ৮ জন সাধারণ ও ৩ জন সংরক্ষিত ইউপি সদস্য মিলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে বাধ্য হন। এছাড়াও প্রয়োজনীয় বিহিত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উক্ত আত্মসাৎকৃত অর্থ দ্বারা ইউপি সদস্যদের বকেয়া বেতন এবং উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের পথ সুগম করার জন্য কর্তৃপক্ষের নিকট প্রার্থনা করেন। অনাস্থা প্রস্তাবের অনুলিপি রাজশাহী বিভাগীয় কমিশনার, পরিচালক, উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ, সিরাজগঞ্জ জেলা প্রশাসক এবং কাজিপুর উপজেলা নির্বাহী অফিসারকে পেরণ করা হয়। উল্লেখ্য, গান্ধাইল ইউপির মোট ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত। এ বিষয়ে গান্ধাইল ইউপি প্যানেল চেয়ারম্যান আবু বকর সিদ্দিক মুঠোফোনে জানান, তিনি অনাস্থার বিষয়টি অবগত নন। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ পারভীনকে তার কার্যালয়ে না পেয়ে মোবাইলে কল করা হলে তিনি তা কেটে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর