বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে টিফিনের পর স্কুল বন্ধ তিস্তা মহাপরিকল্পনার কাজ আগামী বছর নভেম্বরে উদ্বোধনের আশা-পানিসম্পদ প্রতিমন্ত্রী কাজিপুরে ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা প্রস্তাব সিরাজগঞ্জের সলঙ্গায় বনবাড়ীয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে সভাপতি হলেন ফিরোজ কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট। কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি

কাজিপুরে টিফিনের পর স্কুল বন্ধ

রিপোর্টারের নাম : / ৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তেকানি ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় টিফিনের পর বন্ধ রাখা হয়। এতে করে স্থানীয় অভিভাবকদের মধ্যে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর দুই ঘটিকায় সরেজমিনে চর পাড় খুকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে স্কুলের প্রধান ফটকসহ শ্রেণীকক্ষ বন্ধ পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা যায়, প্রধান শিক্ষকের বাড়ি স্কুলের পাশেই। এ সময় প্রধান শিক্ষক রওশনারা উপস্থিত হয়ে বলেন, দুপুর ১:১৫ থেকে ২:২০ পর্যন্ত টিফিন টাইমে ছাত্র শিক্ষক সবাই খাওয়ার জন্য বাড়িতে যায়, সময়মতো সবাই চলে আসবে বলে দাবি করেন।

কিন্তু ২:৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করেও কোনো শিক্ষক, শিক্ষার্থীকে উপস্থিত হতে দেখা যায়নি। এ সময় ঐ প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ে মোট ৫ জন শিক্ষক পদায়িত রয়েছে। এর মধ্যে একজন বিদেশে চলে গেছে এবং একজন ঐচ্ছিক ছুটিতে আছেন। আরো ৩ জন শিক্ষক উপস্থিত থাকার কথা থাকলেও কেউ উপস্থিত ছিলেন না।

এ বিষয়ে কাজিপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু সাইদ বলেন, উপস্থিত না থাকা অনিয়মের মধ্যে পরে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। স্থানীয়রা জানান, বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতি উদ্বেগ জনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর