সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুর প্রেস ক্লাবের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে টেকসই উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সেমিনার চিত্রনায়িকাকে অবাঞ্ছিত ঘোষণা করে সাংবাদিকদের বিক্ষোভ ও মানববন্ধন ​বেড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত বালু বিষয়ে রুল ও ইনজাংশন : জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলীর দপ্তরে এ্যাডভোকেট সার্টিফিকেট জমা জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় শিবরাম স্কুল প্রথম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: জাতীয় পতাকা উত্তোলন ও বাণী পাঠের মধ্য দিয়ে দেশজুড়ে আনসার-ভিডিপির আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা। গাজীপুরে চিকিৎসাধীন অবস্থায় হাজতির আত্ম হত্যার চেষ্টা। কাজিপুরে কীটনাশক বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার বেড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কাজিপুর প্রেস ক্লাবের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে টেকসই উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সেমিনার

রিপোর্টারের নাম : / ১১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ জেলার কাজিপুর প্রেস ক্লাবের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা, এবং কাজিপুরে টেকসই উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ২০২৬ দুপুরে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে উপজেলার শিক্ষক, শিক্ষার্থী, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, ব্যাংকার, এনজিও প্রতিনিধিসহ সকল শ্রেণী পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন। গুণি সাংবাদিক, লেখক ও সাহিত্যিকদের সন্মাননা প্রদান, এবং প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা মোহাম্মদ শাহিনুর আলম, কাজিপুর মহিলা কলেজ এর অধ্যক্ষ হাসান মনসুর মিলন, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, মৎস্য অফিসার আশরাফুল ইসলাম, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু, থানা অফিসার ইনচার্জ( তদন্ত) মনোজীদ কুমার নন্দী, কাজিপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ শিক্ষক সমিতি কাজিপুর উপজেলা শাখার সভাপতি (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক) টি এম আতিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রশিদ তারা, কথা সাহিত্যিক রিপন আহসান রিতু, ভয়েস অফ কাজিপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি আসকার পাইন, উপজেলা যুব দলের আহবায়ক মুন্জুর রশিদ রানা,শিক্ষক ও সমাজ সেবক এস এম সেলিম রেজা, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও প্রকাশনীর জেলা শাখার সাধারণ সম্পাদক সেজান মাহমুদ, মরহুম সাংবাদিক আবু বক্করের পুত্র কামরুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। মুল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান মানিক। এ বছর গুণি সাংবাদিক প্রয়াত আবু বক্কর, সাংবাদিক শুকুর মাহমুদ, গুণি লেখক আল মাহমুদ সরকার জুয়েল এবং কথাসাহিত্যিক রিপন আহসান রিতু কে সন্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গান্ধাইল আইডিয়াল কলেজ এর অধ্যক্ষ আলী আশরাফ, উপজেলা দপ্তরের কর্মকর্তা, ক্যাব কাজিপুরের সভাপতি আতিকুল ইসলাম, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ,ব্যবসায়ীগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন,ব্যাংকের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের জনসাধারন ক্লাবের সদস্য বৃন্দ।

উল্লেখ যে, ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত কাজিপুর উপজেলা প্রেসক্লাব দীর্ঘদিন ধরে গণমাধ্যমকর্মীদের স্বার্থ, জনস্বার্থ, সামাজিক সচেতনতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর