রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
মানবিকতা ও সততার অনন্য দৃষ্টান্ত: আনসারের তৎপরতায় দুই শিশু ও হারানো সম্পদ উদ্ধার। আনসার-ভিডিপির আয়োজনে ‘কম্পিউটার প্রশিক্ষণ (ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং)’-এর প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন। জননিরাপত্তায় ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন, নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা। সততা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত, তিন ঘটনায় মানুষের আস্থার প্রতিদান দিলেন আনসার সদস্যরা তাড়াশের মাধাইনগর ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আবুল বাসার সরকার তাড়াশের দেশীগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে বিএনপি দলীয় মনোনয়ন উত্তোলন করলেন মোয়াজ্জেম হোসেন মাসুদ বেড়ায় সংঘর্ষ থামলেও কাটেনি আতঙ্ক জাতীয় বিচ ভলিবলে নারী বিভাগে চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি। তাড়াশের মাধাইনগর ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম নিলেন জহুরুল ইসলাম সিরাজগঞ্জে রায়গঞ্জ সিএনজি মালিক সমিতির নির্বাচনে, সভাপতি লিটন সম্পাদক মুক্তার

সততা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত, তিন ঘটনায় মানুষের আস্থার প্রতিদান দিলেন আনসার সদস্যরা

নিজস্ব প্রতিবেদক: / ২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

একটি হারানো মোবাইল ফোন, ফেলে যাওয়া লাগেজ কিংবা স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া শিশু,, প্রতিটি ঘটনার সঙ্গেই জড়িয়ে থাকে কারও না কারও উদ্বেগ ও উৎকণ্ঠা। এমন পরিস্থিতিতে দায়িত্বশীলতা, সততা ও মানবিকতার পরিচয় দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। রবিবার রাজধানীর রমনা পার্ক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক তিনটি ঘটনায় হারানো মোবাইল ফোন ও লাগেজের প্রকৃত মালিক এবং বিচ্ছিন্ন হয়ে পড়া এক শিশুকে তার স্বজনের কাছে ফিরিয়ে দেন তাঁরা।

সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) দক্ষিণ জোনের রমনা থানাধীন রমনা পার্কে টহল ডিউটিরত এপিসি ওমর ফারুক পার্কের অভ্যন্তরে একটি iPhone 11 Pro Max পড়ে থাকতে দেখেন। তিনি ফোনটি নিজের হেফাজতে নিয়ে মালিকের সন্ধানে চেষ্টা চালান। একপর্যায়ে ফোনে আসা একটি ইনকামিং কলের মাধ্যমে মালিকের পরিচয় শনাক্ত করেন। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ফোনটি প্রকৃত মালিক ফাহমিদা তাবাসসুম খানমের কাছে হস্তান্তর করেন।

একই দিন দুপুর ১২টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় দায়িত্ব পালনকালে এপিসি মোঃ আকবর আলী ও আনসার সদস্য মোঃ রুহুল আমিন মিডিয়া কর্নারের সামনে একটি মালিকবিহীন লাগেজ দেখতে পান। তাঁরা লাগেজটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন এবং মালিকের সন্ধানে খোঁজখবর শুরু করেন। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় লাগেজের মালিক মোছাঃ আসমা বেগমকে শনাক্ত করেন তাঁরা। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও মালিকানা নিশ্চিত করে লাগেজটি তাঁর কাছে বুঝিয়ে দেন।

অন্যদিকে, দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) দক্ষিণ জোনের আওতাধীন রমনা থানার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে আবু বক্কর সিদ্দিক(৪) নামে এক শিশুকে একা কান্নাকাটি করতে দেখেন এপিসি মোঃ মোজাম্মেল হক ও আনসার সদস্য মোঃ ইমরান হোসেন। তাঁরা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালের প্রশাসনিক ব্লকে নিয়ে যান এবং স্বজনদের সন্ধানে খোঁজ শুরু করেন। প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় শিশুটির পিতা সুরুজ মিয়াকে শনাক্ত করা সম্ভব হয়। এ সময় শিশুটিও তার পিতাকে চিনতে পারে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী শিশুটিকে নিরাপদে তার পিতার কাছে হস্তান্তর করা হয়।

পৃথক তিনটি ঘটনায় আনসার সদস্যদের এমন দায়িত্বশীল ও মানবিক উদ্যোগে স্বস্তি ফিরে আসে সংশ্লিষ্ট পরিবারগুলোর মধ্যে। হারানো সম্পদ ফিরে পাওয়া কিংবা বিচ্ছিন্ন হয়ে পড়া প্রিয়জনকে আবার কাছে পাওয়ার আনন্দ তাঁদের কাছে নিঃসন্দেহে অমূল্য। দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের বিপদে পাশে দাঁড়ানোর এই মানসিকতা বাহিনীর সততা, মানবিক মূল্যবোধ ও পেশাদারিত্বেরই উজ্জ্বল প্রতিফলন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর