রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
মানবিকতা ও সততার অনন্য দৃষ্টান্ত: আনসারের তৎপরতায় দুই শিশু ও হারানো সম্পদ উদ্ধার। আনসার-ভিডিপির আয়োজনে ‘কম্পিউটার প্রশিক্ষণ (ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং)’-এর প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন। জননিরাপত্তায় ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন, নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা। সততা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত, তিন ঘটনায় মানুষের আস্থার প্রতিদান দিলেন আনসার সদস্যরা তাড়াশের মাধাইনগর ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আবুল বাসার সরকার তাড়াশের দেশীগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে বিএনপি দলীয় মনোনয়ন উত্তোলন করলেন মোয়াজ্জেম হোসেন মাসুদ বেড়ায় সংঘর্ষ থামলেও কাটেনি আতঙ্ক জাতীয় বিচ ভলিবলে নারী বিভাগে চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি। তাড়াশের মাধাইনগর ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম নিলেন জহুরুল ইসলাম সিরাজগঞ্জে রায়গঞ্জ সিএনজি মালিক সমিতির নির্বাচনে, সভাপতি লিটন সম্পাদক মুক্তার

আনসার-ভিডিপির আয়োজনে ‘কম্পিউটার প্রশিক্ষণ (ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং)’-এর প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন।

নিজস্ব প্রতিবেদক: / ২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

দেশের তরুণদের ডিজিটাল দক্ষতায় গড়ে তুলে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে চলতি বছরের কম্পিউটার প্রশিক্ষণের প্রথম ধাপ সফলভাবে সমাপ্ত হয়েছে। বাহিনীর ১১টি প্রশিক্ষণ কেন্দ্রে ২৬৪ জন পুরুষ প্রশিক্ষণার্থী ৯০ দিনব্যাপী ‘ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং’ কোর্সটি সম্পন্ন করেন। মূল কোর্স শেষে তাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ে ৭ দিনের বিশেষ প্রশিক্ষণও গ্রহণ করেন। ফলে প্রশিক্ষণের মোট মেয়াদ দাঁড়ায় ৯৭ দিন। আনসার-ভিডিপি একাডেমি এবং কিশোরগঞ্জ, কুমিল্লা, বরিশাল, বগুড়া, সিলেট, ঝালকাঠি, ঝিনাইদহ, নোয়াখালী, পাবনা ও কক্সবাজার জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে একযোগে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণার্থীরা কম্পিউটার ও ইন্টারনেটের মৌলিক ব্যবহারের পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও (SEO), কনটেন্ট মার্কেটিং এবং আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ পাওয়ার কৌশল সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেছেন। ৭ দিনের বিশেষ প্রশিক্ষণে তাঁরা ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিংয়ের কাজ সহজ ও দ্রুত করার জন্য এআই টুলসের মাধ্যমে কনটেন্ট তৈরি, প্রম্পট ইঞ্জিনিয়ারিং এবং বাজার বিশ্লেষণের কৌশল শিখেছেন। এসব আধুনিক দক্ষতা কাজে লাগিয়ে প্রথাগত চাকরির বাইরে ঘরে বসেই আয় করা এবং নিজস্ব অনলাইন ব্যবসা শুরু করার বিষয়ে প্রশিক্ষণার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও আগ্রহ সৃষ্টি হয়েছে।

প্রশিক্ষণ শেষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। এ সময় পারফরম্যান্সের ভিত্তিতে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।

এ প্রসঙ্গে বাহিনীর মহাপরিচালক আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ধরনের প্রশিক্ষণ উদ্যোগ তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এবং দেশের প্রযুক্তিনির্ভর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ভবিষ্যতেও বাহিনীর এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর