সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানে কর্মসংস্থানের প্রস্তুতি, আনসার-ভিডিপির প্রশিক্ষণ পরিদর্শনে জাপানি প্রতিনিধি দল। সততা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত, তিন ঘটনায় মানুষের আস্থার প্রতিদান দিলেন আনসার সদস্যরা। গাজীপুরে ১৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন; জননিরাপত্তায় ৯ জেলায় দায়িত্ব পালন করছে ৫৭ প্লাটুন আনসারের তৎপরতায় বিএমইউ হাসপাতালে দালাল আটক সাহসিকতার পুরস্কার পেলেন আনসার কমান্ডার ওমর ফারুক, সদর দপ্তরে ডেকে সম্মানিত করলেন মহাপরিচালক। ঢাকা ইপিজেড ও ঢামেক হাসপাতালে আনসারের অভিযান: চোর ও দালাল আটক। জননিরাপত্তায় ৯ জেলায় ৫৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন। চান্দাইকোনা ইউপির চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাবিবুর রহমান খান রায়গঞ্জে ৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ গড়ার উদ্যোগ জনপ্রিয়তার শীর্ষে ৫নং চান্দাইকোনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃআবু হানিফ খান

গাজীপুরে ১৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন; জননিরাপত্তায় ৯ জেলায় দায়িত্ব পালন করছে ৫৭ প্লাটুন

নিজস্ব প্রতিবেদক: / ৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উৎপাদনের চাকা সচল রাখতে অতিরিক্ত ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মাধ্যমে গাজীপুরে মোট ১৭ প্লাটুন সদস্যের একটি শক্তিশালী নিরাপত্তা বলয় গড়ে তুলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। যেকোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী অপতৎপরতা কঠোর হস্তে দমনে মাঠপর্যায়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি।

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং মহাসড়কে নির্বিঘ্ন যান চলাচল বজায় রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশের ৯টি জেলায় সর্বমোট ৫৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য দিন-রাত দায়িত্ব পালন করছেন। এর মধ্যে গাজীপুরে অতিরিক্ত ৪ প্লাটুনসহ মোট ১৭ প্লাটুন, গোপালগঞ্জে ১৫ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন, নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে ৪ প্লাটুন করে এবং সাতক্ষীরা ও ময়মনসিংহে ২ প্লাটুন করে সদস্য সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।

বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে নিয়মিত টহল, চেকপোস্ট পরিচালনা এবং সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণের মাধ্যমে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবিলায় প্রস্তুত রয়েছেন আনসার ব্যাটালিয়ন সদস্যরা। দুষ্কৃতকারীদের যেকোনো অশুভ তৎপরতা প্রতিরোধের পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর