বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে সলঙ্গায় যানজট নিরসনে মাদ্রাসা মোড় ও কবরস্থানের সামনে সড়ক মেরামত পাবনায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার আনসার-ভিডিপির প্রশিক্ষণে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ। গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ৪৪ প্লাটুন বিজিবি, আনসার ও এসআরবি মোতায়েন। গাজীপুরে শ্রমিক অসন্তোষ: শতাধিক কারখানা ছুটি এবং ৩২টি কারখানা বন্ধ ঘোষণা। গাজীপুরে পুলিশ বক্সে আগুন দিলো বিক্ষুব্ধ শ্রমিকরা। জাপানে কর্মসংস্থানের প্রস্তুতি, আনসার-ভিডিপির প্রশিক্ষণ পরিদর্শনে জাপানি প্রতিনিধি দল। সততা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত, তিন ঘটনায় মানুষের আস্থার প্রতিদান দিলেন আনসার সদস্যরা। গাজীপুরে ১৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন; জননিরাপত্তায় ৯ জেলায় দায়িত্ব পালন করছে ৫৭ প্লাটুন আনসারের তৎপরতায় বিএমইউ হাসপাতালে দালাল আটক

পাবনায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

রিপোর্টারের নাম : / ১২ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

এস আর শাহ্ আলম, স্টাফ রিপোর্টার : ​পাবনার বেড়া উপজেলার  আমিনপুর থানা ও সুজানগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জন নিরাপত্তা বিঘ্নিত করা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে ​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে বেড়া উপজেলার জাতসাখিনী ইউনিয়ন যুবলীগ নেতা আখের আলি(৪২) এবং পার্শ্ববর্তী সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন (৫৮) কে গ্রেপ্তার করা হয়।​

গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর হোসেন ওই ইউনিয়নের বালিয়াডাঙ্গি গ্রামের সাত্তার মিয়ার ছেলে এবং আখের আলি  চকভরিয়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আমিনপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম। তিনি আরও  জানান, তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। দেশের জন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তি যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি এ প্রতিবেদককে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর