বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
আশুলিয়া ও সাভারে আনসারের পৃথক অভিযান: চাকরির প্রলোভন দেখানো প্রতারক ও চোর আটক। নাশকতা-সহিংসতা প্রতিরোধে সদা তৎপর আনসার ব্যাটালিয়ন লালমনিরহাট আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলে কুরআন সবক প্রদান ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান সিরাজগঞ্জে সলঙ্গায় যানজট নিরসনে মাদ্রাসা মোড় ও কবরস্থানের সামনে সড়ক মেরামত পাবনায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার আনসার-ভিডিপির প্রশিক্ষণে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ। গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ৪৪ প্লাটুন বিজিবি, আনসার ও এসআরবি মোতায়েন। গাজীপুরে শ্রমিক অসন্তোষ: শতাধিক কারখানা ছুটি এবং ৩২টি কারখানা বন্ধ ঘোষণা। গাজীপুরে পুলিশ বক্সে আগুন দিলো বিক্ষুব্ধ শ্রমিকরা। জাপানে কর্মসংস্থানের প্রস্তুতি, আনসার-ভিডিপির প্রশিক্ষণ পরিদর্শনে জাপানি প্রতিনিধি দল।

লালমনিরহাট আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলে কুরআন সবক প্রদান ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান

রিপোর্টারের নাম : / ২২ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

আশরাফুল হক, লালমনিরহাট : লালমনিরহাটে আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের আয়োজনে বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের পবিত্র কুরআন সবক প্রদান, পাঠ সমাপনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট সদর উপজেলার হাড়ীভাঙ্গা এলাকায় অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাটের নিরাপত্তা বাহিনীর কমান্ডান্টের স্টেনো রেনায়েল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব নিয়াজ আহমেদ রেজা ও নুরজামাল হক এবং সিনিয়র সাংবাদিক আসাদুল ইসলাম সবুজ ও আশরাফুল হক।

​বিদ্যালয়ের সভাপতি ও মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কুরআনের সবক প্রদান করেন রেলওয়ে স্টোরপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুস সামাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক ডাঃ আবদুল মমিন।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে কেক কাটার মাধ্যমে আনন্দ ভাগাভাগি করেন আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ এম এরশাদুল হক। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর