মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপানে কর্মসংস্থানের প্রস্তুতি, আনসার-ভিডিপির প্রশিক্ষণ পরিদর্শনে জাপানি প্রতিনিধি দল। সততা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত, তিন ঘটনায় মানুষের আস্থার প্রতিদান দিলেন আনসার সদস্যরা। গাজীপুরে ১৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন; জননিরাপত্তায় ৯ জেলায় দায়িত্ব পালন করছে ৫৭ প্লাটুন আনসারের তৎপরতায় বিএমইউ হাসপাতালে দালাল আটক সাহসিকতার পুরস্কার পেলেন আনসার কমান্ডার ওমর ফারুক, সদর দপ্তরে ডেকে সম্মানিত করলেন মহাপরিচালক। ঢাকা ইপিজেড ও ঢামেক হাসপাতালে আনসারের অভিযান: চোর ও দালাল আটক। জননিরাপত্তায় ৯ জেলায় ৫৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন। চান্দাইকোনা ইউপির চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাবিবুর রহমান খান রায়গঞ্জে ৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ গড়ার উদ্যোগ জনপ্রিয়তার শীর্ষে ৫নং চান্দাইকোনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃআবু হানিফ খান

আনসারের তৎপরতায় বিএমইউ হাসপাতালে দালাল আটক

নিজস্ব প্রতিবেদক: / ৯ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সকাল আনুমানিক দশটার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) বা পিজি হাসপাতালের ক্যান্সার ভবনে এক রোগীকে বিভ্রান্ত করে তার কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার সময় নাসরিন আক্তার (৪২) নামে এক নারী দালালকে হাতেনাতে আটক করেন দায়িত্বরত আনসার সদস্য চঞ্চল মহন্ত।

দীর্ঘদিন ধরে দালাল চক্রের সাথে জড়িত আটক নাসরিনকে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নারী আনসার খাইরুন নাহারের সহযোগিতায় শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে, যার বিরুদ্ধে মোবাইল কোর্টে জরুরি আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিএমইউ হাসপাতালে আনসার সদস্যদের ধারাবাহিক দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছে ভুক্তভোগী রোগী ও স্বজনরা। আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা ও সেবামূলক কাজে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর