মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড। 

রিপোর্টারের নাম : / ৪৮ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভা এলাকার আলমপুর গ্ৰামের সবুজ বাণিজ্য বিতান নামের এক  খুচরা সার বিক্রয় প্রতিষ্ঠানকে ৭০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে মোবাইল কোর্ট। ক্রেতাকে বিক্রয় রশিদ না দেয়ার দায়ে ভোক্তা অধিকার আইনে এ অর্থদণ্ড নগদ আদায় করা হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করেন কাজিপুর উপজেলায় কর্তব্যরত সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া। এ সময় উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। ঢালাও অভিযোগ রয়েছে, কৃষির জন্য উপযোগী রাসায়নিক সার খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ভোক্তাকে বিক্রয় রশিদ না দেয়ার মাধ্যমে অতিরিক্ত মূল্য আদায় করে আসছিলো। জানা যায়,  কৃষকের স্বার্থে ও চলমান সার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজিপুর উপজেলা প্রশাসন সার সরবরাহ ও বিপণন কঠোরভাবে মনিটরিংয়ের আওতায় এনেছে। এ ছাড়াও এ দিন সিরাজগঞ্জ-কাজিপুর-শেরপুর আঞ্চলিক মহাসড়কের মেঘাই বাজারের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ সামনে মোবাইল  কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে সড়ক পরিবহন আইনে ৩ জন ভিন্ন মোটরসাইকেল চালককে হেলমেট, লাইসেন্স না থাকার দায়ে প্রতিজনে নগদ ১০০০ টাকা অর্থদণ্ড আদায়  করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর