সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয়  কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া সেই নারী বন্দি গ্রেপ্তার। কোনাবাড়ীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার। বিয়ে বাড়িতে উৎসবে অ্যালকোহলের নামে মিছিলন পান করায় দুইজনের মৃত্যু।

কার্যাদেশের বিপরীতে জামানতবিহীন ঋণ পাবেন ক্ষুদ্র উদ্যোক্তারা

রিপোর্টারের নাম : / ১৪০২ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩

কার্যাদেশের বিপরীতে জামানতবিহীন ঋণ নিতে পারবেন এসএমই উদ্যোক্তারা। এ বিষয়ে করপোরেট প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি উদ্যোক্তাদের সচেতন করতে কাজ করবে এসএমই ফাউন্ডেশন এবং থিংকবিগ সলিউশনস (ট্রেডেক্স)।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) এসএমই ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। ফ্যাক্টরিং ফাইন্যান্স বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করে এসএমই ফাউন্ডেশন ও থিংকবিগ সলিউশনস (ট্রেডেক্স)। এতে করপোরেট প্রতিষ্ঠান, ফাইন্যান্সার ও সাপ্লায়ার ম্যাচমেকিং প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান। অনুষ্ঠানে অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসর্স অ্যাসোসিয়েশনের (বাপা) প্রশাসক জিন্নাত রেহানা, থিংকবিগ সলিউশনসের ব্যবস্থাপনা পরিচালক ড. এম মাসরুর রিয়াজ, এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক নাজিম হাসান সাত্তার প্রমুখ।

এতে জানানো হয়, দেশের ব্যাংক ব্যবস্থায় এসএমই খাত উন্নয়নে বিভিন্ন ধরনের ঋণ সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। তবে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে উদ্যোক্তারা সে সুবিধা নিতে পারেন না। ব্যাংক ঋণ গ্রহণের প্রক্রিয়াও সহজ নয়। তবে থিংকবিগ সলিউশনসের প্লাটফর্মের মাধ্যমে একজন উদ্যোক্তা কার্যাদেশের বিপরীতে জামানতবিহীন ঋণ নিতে পারবেন।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর