শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

কোনাবাড়ীতে আরও এক ছিনতাই কারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ১৬৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে একদিনের ব্যবধানে আরও এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ফেব্রুয়ারী) সকাল টার সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন-সুরুজ মিয়া (৪৫) শেরপুর জেলার নালিতাবাড়ী থানার শখেরকুড়া গ্রামের মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে। তিনি মহানগরীর কোনাবাড়ী থানাধীন ফালু মিয়ার বাড়ীর ভাড়াটিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, কিছু ছিনতাইকারী ছিনতাই করার উদ্দেশ্যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকায় অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেল উপস্থিতি টের কয়েকজন দৌড়ে পালিয়ে গেলেও সুরুজ মিয়াকে গ্রেফতার করে পুলিশ। এর আগে গেল বুধবার দিবাগত রাতে কোনাবাড়ী আমবাগ রোডের সামনে থেকে একজন এবং বাইমাইল এলাকা থেকে আরও দুই জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, আজ সকালে তাকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, অভিনব কায়দায় তারা ছিনতাই করে থাকে। প্রথমে কোনাবাড়ী স্ট্যান্ড থেকে কয়েকজন অটোরিক্সায় উঠে। বাইমাইল ব্রীজের কাছাকাছি গেলে অটোরিক্সা থেকে যেকোনো একজন ইচ্ছাকৃতভাবে পায়ের জুতা ফেলে দেয়। পরে ওই জুতা আনার অজুহাতে বাকিরা কৌশলে ছিনতাই করে থাকে।

পুলিশের ওই কর্মকর্তা জানান ,এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর