বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী

গাজীপুরে ঝুটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

রিপোর্টারের নাম : / ২০০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তিন ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে। সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে ১ টার সময় এ আগুনের ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে ১ টার সময় কোনাবাড়ী দক্ষিণ দেওয়ালিয়াবাড়ী ছাপড়া মসজিদ এলাকায় কাউসার এর গোডাউনে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে পাশে থাকা কবির হোসেন এর গোডাউনে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ২ টি ও কাশিমপুর সারাবো মর্ডান ফায়ারসার্ভিসের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

গোডাউন এর মালিক কবির হোসেন জানান, আমার ভাস্তি জামাই কাউসার এর গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যে পাশে থাকা আমার দুইটি গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। তিনি বলেন গোডাউন গুলোতে গার্মেন্টস এর ওয়েস্টজ মালামাল ছিলো। এছাড়াও ১৫ টি
সুয়িং মেশিন ও দুইটি কাটিং মেশিন ছিল। সব পুড়ে
ছাই হয়ে গেছে।

কাশিমপুর সারাবো মর্ডান ফায়ারসার্ভিস এর সিনিয়র স্টেশন অফিসার মো: তাশারফ হোসেন জানান, আমরা রাত ১ টা ৫০ মিনিটে কোনাবাড়ী দক্ষিণ দেওয়ালিয়াবাড়ী ছাপড়া মসজিদ এলাকায় ঝুটের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে সারাবো মর্ডান ফায়ার স্টেশনের দুইটি এবং কোনাবাড়ী মর্ডান ফায়ার স্টেশনের দুইটি ইউনিট প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক সাড়ে ১৫ লক্ষ টাকা হবে। মালিক পক্ষের দাবি প্রায় কোটি টাকার মালামাল ছিলো গোডাউনে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর