বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪ যুবকের

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৩৩৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

গাজীপুর মহানগরীর  নাওজোর ও টেকনগপাড়া এলাকায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ যুবক নিহত হয়েছে।শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত ১১ টার দিকে নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এবং সন্ধ্যায় টেকনগপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এদূঘটনা দুটি ঘটেছে।

নিহতরা হলেন, ময়মনসিংহের নান্দাইল থানার পাকুরিয়া এলাকার সালাম মিয়ার ছেলে জাকির হোসেন (২৪) ও একই জেলার গৌরীপুর থানার অচিন্তপুর এলাকার বাসিন্দা আবু তায়েব মুন (২৩)।
নাওজোর এলাকায় নিহত দুইজনের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তবে তাদের একজনের বয়স আনুমানিক ৩২ বছর অন্যজনের ৩৫ বছর।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপপরিদর্শক এসআই মোঃ ফারুক হোসেন জানান, গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় ফ্লাইওভারের নিচে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই যুবক ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের একজনের বয়স আনুমানিক ৩২ বছর অন্য জনের ৩৫ বছর। কিভাবে দুর্ঘটনাটি হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপপরিদর্শক মোঃ রোকন মিয়া জানান, গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে মোটরসাইকেলযোগে জাকির হোসেন ও আবু তায়েব মুন ময়মনসিংহে গ্রামের বাড়ি যাচ্ছিল। একপর্যায়ে তাদের মোটরসাইকেলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের টেকনগপাড়া এলাকায় পৌঁছায়। এসময় দ্রুতগতির একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে জাকির হোসেন ও আবু তায়েব মোটরসাইকেলসহ মহাসড়কে পড়ে গিয়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যায়।

পরে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর