শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন

গাজীপুরে রাস্তা পারাপারের সময় গুরুতর আহত নার্স

রিপোর্টারের নাম : / ১৮৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৩ জুন, ২০২৪
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

গাজীপুর জেলা সংবাদদাতাঃ গাজীপুর মহানগরীর বাসন থানাধীন নাওজোর এলাকায় রাস্তা পারাপারের সময় স্থানীয় একটি হাসপাতালের নার্স ( সেবিকা) গুরুতর আহত হয়েছে। তবে তার মৃত্যু হয়েছে এমন সংবাদে বিক্ষুব্ধ জনতা ওই বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।

সোমবার (৩ জুন) রাত পৌনে ৯ টার দিকে ওই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরে প্রায় ৩০ মিনিট রাস্তায় যান চলাচল বন্ধ ছিল।

এলাকাবাসী পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার রাত ৯ টার দিকে মহানগরীর নাওজোর ১০ তলা গার্মেন্টসের সামনে তাকওয়া পরিবহনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন স্থানীয় একটি হাসপাতালের সেবিকা। এতে সবাই ভাবে সে মারা গেছে। পরে বিক্ষুব্ধ লোকজন বাসটিতে আগুন লাগিয়ে দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সিদ্দিক বলেন, তাকওয়া পরিবহনের চাপায় হাসপাতালের এক সেবিকা গুরুতর আহত হয়েছে। তাকে এখন ঢাকা মেডিকেলে নেওয়া হচ্ছে। এখনো মৃত্যু হয়েছে বলে আমরা জানি না। তবে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন দিয়েছে। এখন পরিবেশ স্বাভাবিক রয়েছে।

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা রুহুল আমিন মোল্লা বলেন, একজনের মৃত্যুর খবরে বিক্ষুব্ধ জনতা তাকওয়া বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে বাসটি বেশিভাগ অংশ পুড়ে গেছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর