বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা হেযবুত তাওহীদ কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ করছেে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১, বাসে আগুন

রিপোর্টারের নাম : / ২০২ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

গাজীপুর জেলা প্রতিনিধিঃ
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর চান্দনা চৌরাস্তায় অটো ও যাত্রী বাস সংঘর্ষে একজ নিহত হয়েছে। দুর্ঘটনায় পর উত্তেজিত জনতা বাসে আগুন দিয়েছে বলে জানায় জয়দেবপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আরিফুল ইসলাম। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলেও যেতে পারেনি তিনি বলেন।

এ ঘটনার আরো দুইজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ। নিহত ও আহতদের নাম ও ঠিকান তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি।

আজ বিকেল ৫ টার দিকে মহাসড়কে চন্দনা চৌরাস্তায় এলাকায় এ ঘটনা ঘটেছে। গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার অশোক কুমার পাল জানান, এখনো পর্যন্ত একজনের মৃত্যুর খবর আছে। আরো আহত রয়েছে। বিস্তারিত জানানো হবে।

রাত ৮ টায় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ১৪ এপ্রিল ৫ টা ১০ মিনিটে  গাজীপুর মহানগরীর বাসন থানা ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় চ্যাম্পিয়ান পরিবহন ও যাত্রীবাহী অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত অপর ২ জন আহত হয়। উক্ত ঘটনায় উত্তেজিত  জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং  ঢাকা- ময়মনসিংহ সড়ক অবরোধ করে।

বাসন থানা পুলিশ ঘটনাস্হলে উপস্থিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে,জানান পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর