বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু, আহত-১

রিপোর্টারের নাম : / ২১৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১১ মে, ২০২৪

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরের বাইমাইল এলাকায় কভারভ‌্যানের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই  মারা গেছেন । এঘটনায় আরও একজন আহত হয়েছেন । শুক্রবার রাত ৮ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরের বাইমাইল ব্রীজে এ দুর্ঘটনা ঘটে ।

আহত আব্দুল হা‌মিদ (৪৫) কে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌কেল কলেজ হাসাপাতালে ভ‌র্তি করা হ‌য়েছে । নিহত মঞ্জুর সরকার (৩৮) ও এহসান হাসানের (৪২) মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডিকেল কলেজ‌ হাসপাতাল মর্গে পা‌ঠিয়েছে পু‌লিশ ।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, হতাহত সকলেই গাজীপু‌র মহানগরের কোনাবা‌ড়ি হ‌রিণাচালা এলাকায় বাসা ভাড়ায় থেকে ঝু‌টের ব‌্যবসা করতেন ।  শুক্রবার রাত ৮টার দি‌কে কোনাবা‌ড়ি থেকে মোটর সাইকেল যোগে ঢাকায় রওয়ানা হলে বাইমাইল ব্রীজের উপর পিছন দিক থে‌কে এক‌টি কভারভ‌্যান চাপা দিয়ে পা‌লিয়ে যায় । এতে ঘটনাস্থ‌লেই মঞ্জুর সরকার ও এহসান হাসান মারা যায় । আহত হয় আব্দুল হা‌মিদ ।

নিহত মঞ্জুর সরকার ময়মন‌সিং‌হের নান্দাইলের মোয়াজ্জেমপুর গ্রা‌মের মারফত আলী সরকারের ছে‌লে এবং এহসান হাসান এর বা‌ড়ি বগুড়ার মোকাতলা উপ‌জেলা সদ‌রে  আহত আব্দুল হা‌মিদ এর পাবনা সদর উপ‌জেলায় ।

জিএম‌পি কোনাবা‌ড়ি থানার অ‌ফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দীন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে । আইনগত ব‌্যবস্থা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর