শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে বেড়ে যায় সিএনজি অটোভ্যান চালকদের দ্বিগুন ভাড়ার নৈরাজ্য বেড়ায় ঈদ সামগ্রী বিতরণ  সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন। 

গাজীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি গাজীপুর / ১৬৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫

গাজীপুরের টঙ্গী থেকে ১০হাজার পিস ইয়াবাসহ আন্তঃজেলা নারী মাদক চোরাকারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,গাজীপুর।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহীন মাহমুদ এর নেতৃত্বে টঙ্গী পূর্ব থানাধীন হিমারদিঘী আমতলী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে খুকুমনি আক্তার সিভা (৩৪) নামে আন্তঃজেলা নারী মাদক চোরাকারবারিকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত খুকুমনি আক্তার সিভা ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া, মোগড়া চৌমোহনী এলাকার আশিক মিয়ার স্ত্রী।

এ ঘটনায় অধিদপ্তরের উপ-পরিদর্শক জুয়েল মিয়া বাদী হয়ে টঙ্গীপূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন বলেন, আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর