মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন পাবনায় মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজ প্রতিরোধে নাগরিক সমাবেশ।  জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ।

গোমস্তাপুরে দুষ্কৃতকারীদের ছুড়ির আঘাতে নিহত একজন ও আহত-১

কবির হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ / ২৯৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৫ অক্টোবর, ২০২২

চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে দুষ্কৃতকারীর ছুড়ির আঘাতে মোঃ জুয়েল (৩৫) নিহত হয়েছে সে শিবগঞ্জ উপজেলার ধুবানিনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এবং মোটর সাইকেল আরোহী সাদ্দাম হোসেন সামান্য আহত হয়েছে।

বুধবার (৫ অক্টোবর) সকাল সারে ৫ টার দিকে নিজ বাসা থেকে মোটরসাইকেল যোগে গোমস্তাপুর হয়ে নাচোল উপজেলায় পেয়ারা বাগান দেখতে যাওয়ার পথে শিবগঞ্জ – গোমস্তাপুর সীমানা এলাকায় গোমস্তাপুর থানাধীন বেলাল বাজার – আড়গাড়া রোডের কৈচ্চাগাড়ী নামক স্থানে কতিপয় দুষ্কৃতিকারীরা তাদের মোটর সাইকেল গতিরোধ করে। বাঁধা দিতে গেলে ২/৩ জন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ছুড়ি দিয়ে আঘাত করলে এ ঘটনা ঘটে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার জানান, বুধবার সকাল অানুমানিক সারে ৫ টার দিকে গোমস্তাপুর থানাধীন বেলাল বাজার কৈচ্চাগাড়ী নামক স্থানে মোটরসাইকেল আরোহীদের দুষ্কৃতকারীরা ছুড়ির আঘাত করলে ঘটনা জানাজানি হলে এলাকাবাসী আহত অবস্থায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মোঃ জুয়েলের মৃত্যু হয়। এবং মোটরসাইকেল আরোহী সাদ্দাম হোসেন সামান্য আহত হয় বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।

কলমের বার্তা নিউকে তিনি আরো জানান, গোমস্তাপুর ও শিবগঞ্জ থানা পুলিশ উপস্থিত হয়ে দুষ্কৃতকারীদের সনাক্তপূর্বক গ্রেফতার অভিযান চলছে। তবে এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর