মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপানে কর্মসংস্থানের প্রস্তুতি, আনসার-ভিডিপির প্রশিক্ষণ পরিদর্শনে জাপানি প্রতিনিধি দল। সততা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত, তিন ঘটনায় মানুষের আস্থার প্রতিদান দিলেন আনসার সদস্যরা। গাজীপুরে ১৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন; জননিরাপত্তায় ৯ জেলায় দায়িত্ব পালন করছে ৫৭ প্লাটুন আনসারের তৎপরতায় বিএমইউ হাসপাতালে দালাল আটক সাহসিকতার পুরস্কার পেলেন আনসার কমান্ডার ওমর ফারুক, সদর দপ্তরে ডেকে সম্মানিত করলেন মহাপরিচালক। ঢাকা ইপিজেড ও ঢামেক হাসপাতালে আনসারের অভিযান: চোর ও দালাল আটক। জননিরাপত্তায় ৯ জেলায় ৫৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন। চান্দাইকোনা ইউপির চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাবিবুর রহমান খান রায়গঞ্জে ৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ গড়ার উদ্যোগ জনপ্রিয়তার শীর্ষে ৫নং চান্দাইকোনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃআবু হানিফ খান

জননিরাপত্তায় ৯ জেলায় ৫৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন।

নিজস্ব প্রতিবেদক: / ৫ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, রাষ্ট্রীয় সম্পদ ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, দেশের ৯টি জেলায় বর্তমানে মোট ৫৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন। সম্ভাব্য নাশকতা ও সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ স্থানে দিন-রাত পালাক্রমে দায়িত্ব পালন করছেন তাঁরা।

দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শিল্পাঞ্চল, জনবহুল এলাকা, গুরুত্বপূর্ণ সড়ক ও কৌশলগত স্থাপনাগুলোতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। নিয়মিত টহল ও নজরদারির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতেও কাজ করছেন মোতায়েন করা সদস্যরা।

দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল গাজীপুরে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখা এবং শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে অতিরিক্ত ৪ প্লাটুনসহ মোট ১৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন। শিল্পকারখানাকেন্দ্রিক যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এ ছাড়া গোপালগঞ্জে ১৫ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ফরিদপুরে ৫ প্লাটুন, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে ৪ প্লাটুন করে এবং সাতক্ষীরা ও ময়মনসিংহে ২ প্লাটুন করে সদস্য মোতায়েন রয়েছেন। এসব জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও জনসমাগমস্থলে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।

মোতায়েন করা সদস্যরা সংশ্লিষ্ট রেঞ্জ উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট ও ব্যাটালিয়ন অধিনায়কদের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত টহল, চেকপোস্ট পরিচালনা, গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান এবং মোবাইল টিমের মাধ্যমে নজরদারি করা হচ্ছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।

জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনজীবন স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল বজায় রাখতে কাজ করছেন আনসার ব্যাটালিয়ন সদস্যরা। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করা হচ্ছে।

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। জননিরাপত্তায় পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন বাহিনীর সদস্যরা।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর