মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয়  কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া সেই নারী বন্দি গ্রেপ্তার।

জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ নিহত ১, আহত-৩

সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধিঃ / ৪৭৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৬ মে, ২০২২

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর নিহত ও আহত হয়েছে তিন জন।

শুক্রবার দুপুরে পাঁচবিবি উপজেলার শিমুলতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী হলেন পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর মালিদহ সেকেন্দার আলীর ছেলে মাহবুবুল আলম (৩৬)।

আহতরা হলেন- পাঁচবিবি উপজেলার সরাইল গ্রামের মদুল হোসেনের ছেলে মহন হোসেন (২০),নিলত পাড়া গ্রামের জামাত আলীর ছেলে গোলজার হোসেন (৩০) মৃধনপাড়া গ্রামের এফাজ উদ্দিনের ছেলে জয়লাল হোসেন (৬০)।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, একটি ট্রাক হিলি থেকে জয়পুরহাট যাচ্ছিল। জয়পুরহাট -হিলি সড়কের শিমুলতলী এলাকায় ট্রাকের সঙ্গে পাঁচবিবিমুখী অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়ে ৪ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করালে। চিকিৎসাধিন অবস্থায় মোটরসাইকেল আরোহী মারা যায়।
ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে, ট্রাকের ড্রাইভার হেলপার পলাতক রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর