বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক।

নতুন জামা পড়া হলো না পোশাক শ্রমিক রুমার, ছুরিকাঘাতে হত্যা, দ্বিতীয় স্বামী, স্ত্রী ও মেয়ে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২৪২ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে পোশাক শ্রমিক স্ত্রী রুমা আক্তারকে (৩২) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামী স্বামী রতন মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-১, র‌্যাব-৯ এবং র‌্যাব-১৪। পরে তার সহযোগী মামলার এজাহারভুক্ত অপর দুই আসামী আনোয়ারা খাতুন এবং রুনা আক্তারকে গ্রেফতার করে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে তাদেরকে গাজীপুর আদালতে পাঠানো হবে। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাফর আলী খান বিষিয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন প্রধান আসামী নেত্রকোনা সদর উপজেলার জয়নগর গ্রামের মরম আলীর ছেলে ভিকটিমের স্বামী রতন মিয়াকে (৪৮), তার সহযোগী মামলার এজাহারভুক্ত অপর দুই আসামী তাঁর প্রথম স্ত্রী আনোয়ারা খাতুন (৪৫) এবং তাদের মেয়ে রুনা আক্তার (২০) গ্রেফতার করে। এদের মধ্যে রবিবার (৮ মার্চ) রাত সোয়া ৯টার দিকে সুনমাগঞ্জ জেলা সদর উপজেলার জুবিলী এলাকা থেকে  প্রধান আসামী রতন মিয়াকে এবং সোমবার (৯ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে নেত্রকোনা জেলা সদর উপজেলার মহাদেবপুর গ্রাম থেকে র‌্যাব-১ (গাজীপুর), র‌্যাব-১৪ (ময়মনসিংহ) এবং র‌্যাব-৯ (সুনামগঞ্জ) যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (৯ মার্চ) রাতে তাদেরকে শ্রীপুর থানায় সোপর্দ করে র‌্যাব।

র‌্যাব-১ এর অতিরিক্ত পুলিশ (মিডিয়া) সুপার শাহ আলম জানান, শুক্রবার (৬ মার্চ) বিকাল ৩টার দিকে ভিকটিম রুমা আক্তার নতুন কাপড় নিয়ে জামা বানানোর জন্য তার ভাড়া বাসার পাশে আকবরের বাসায় যায়। ওই বাসার আনোয়ারের স্ত্রীর কাছে জামা বানানোর অর্ডার দিয়ে বাসায় ফিরছিলেন। আসামী রুনা আক্তারের ভাড়া বাসার গেইটের সামনে পৌঁছলে প্রধান আসামি রতন মিয়া এবং সহযোগী তার প্রথম স্ত্রী আনোয়ারা খাতুন ও তাদের মেয়ে রুনা আক্তার পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিম রুমা আক্তারের পথরোধ করে। এক পর্যায়ে রুমা আক্তারের পিঠের বাম পাশে ছুরিকাঘাত করলে সে মাটিতে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক রুমা আক্তারকে মৃত ঘোষনা করেন। পরদিন শনিবার (৭ মার্চ) ভিকটিমের ছেলে বাদী হয়ে শ্রীপুর থানার মামলা রুজু করে। হত্যাকান্ডটি আমলে নিয়ে আসামিদেরকে গ্রেফতারের জন্য র‌্যাব-১, গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। পরে রবিবার (৮ মার্চ) এবং সোমবার (৯ মার্চ) সুনামগঞ্জ ও নেত্রকোনা এলাকায় যৌথ আিভযান চালিয়ে র‌্যাব সদস্যরা আসামিদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা পোশাক শ্রমিক রুমা আক্তারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার সাথে জড়িত থাকার কথা র‌্যাবের কাছে স্বীকার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদেরকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, নিহত রুমা আক্তার নেত্রকোনা সদর উপজেলার জয়নগর গ্রামের সাহেব আলীর মেয়ে। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর প্রায় তিন বছর আগে রতন মিয়াকে বিয়ে করেন রুমা। তিনি স্বামী ও তিন সন্তানকে নিয়ে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার ইব্রাহিম খলিলের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর