বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী

নিখোঁজের তিন দিন পর পুকুরে ভেসে উঠল শিশুর মরদেহ

রিপোর্টারের নাম : / ২১৩ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

আসাদুজ্জামান ঠাকুরগাঁও সংবাদাতা: ঠাকুরগাঁওয়ে নিখোঁজের তিন দিন পর নিজ বাড়ির পুকুরে ভেসে উঠল আবদুল্লাহ পুষ্প নামে ৭ বছর বয়সী এক শিশুর মরদেহ।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ১২ টায় সালন্দর ইউনিয়নের কচুবাড়ি কৃষ্টপুর গ্রামের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে ঠাকুরগাঁও থানা পুলিশ।

ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ক‌বির বিষয়টি নিশ্চিত করে বলেন, কিছু‌দিন আগে শিশু‌টির বাবা মাসুদ রানা ও মা রুনা বেগম দাম্পত্য কলহ থেকে বিচ্ছেদ হয়। শিশুটি তার নানার বা‌ড়িতে মায়ের সাথে থাকত। । গত শ‌নিবার পুষ্পকে তার নানার বা‌ড়ি থেকে নিজ বা‌ড়িতে নিয়ে যায় বাবা মাসুদ। পর‌দিন রোববার সকাল থেকে শিশু‌টি নি‌খোঁজ হয়। পরে আত্মীয়-স্বজনসহ চারপা‌শে খুঁজেও না পেয়ে সদর থানায় এক‌টি জি‌ডি করে শিশু‌টির বাবা মাসুদ। জি‌ডির দু‌দিন পরই মঙ্গলবার পুষ্পের মর‌দেহ ভেসে ওঠে বা‌ড়ির পুকুরে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। শিশু‌টির মৃত্যু রহস্যজনক মনে হওয়ায় তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর