মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ফসলী জমি থেকে বালু উত্তোলন বন্ধ ও ক্ষতিপূরনের দাবীতে সিরাজগঞ্জে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : / ৩৪৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

ফসলী জমি থেকে বালু উত্তোলনের প্রতিবাদ ও ক্ষতি পূরনের দাবীতে সিরাজগঞ্জে মানববন্ধন করেছে সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চারটি মৌজার ক্ষতিগ্রস্ত পরিবার। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে এই মানববন্ধ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবীদুল ইসলাম, আলী আহম্মেদ টুক্কু, টি.এম মাইনুল ইসলাম, আবুল হোসেন,রাসেল তালুকদার, আসাদুজ্জামান শাহীন প্রমুখ।
বক্তরা বলেন, সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের ৪টি মৌজা সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল-১ হিসেবে ঘোষনা করা হয়েছে। এই মৌজার অধিগ্রহনকৃত জমির ক্ষতিপূরন পেলেও ঘরবাড়ি, গাছপালার ক্ষতিপূরন এখন তারা পাননি।
ক্ষতি পূরন না দিয়ে উল্টো ফসলী জমির মধ্য হতে মাটি উত্তোলন করে ক্ষতিসাধান করছে। বালু মহাল বাদ দিয়ে তাদের জমির মধ্য হতে বালু উত্তোলন করায় জমির মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বালু উত্তোলন বন্ধ না করলে যমুনা নদী গর্ভে সব বিলীন হয়ে যাবে। এজন্য বক্তারা প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর