মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ

ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কবির হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ / ২৭৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩

সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল মঙ্গলবার (১০জানুয়ারি) রাত ৯ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাসেল আলী (২৪) কে ৩০০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে র‌্যাব-৫।

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট ইউনিয়নের পারকানসাট বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম সংলগ্ন জনৈক মোঃ ফারুক ড্রাইভারের নির্মানাধীন দোকান ঘরের সামনে, পাকা রাস্তার উপর হতে, কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট ইউনিয়নের হরিপুর মহিলা বাজার গ্রামের এনামুল আলীর ছেলে রাসেল আলী (২৪) কে ৩০০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে র‌্যাব-৫।

অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির বলেন, আটককৃত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানির আভিযানিক উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিনব কায়দায় আমের ক্যারেটে মাদক পাচার কালে তাকে গ্রেফতার করে।

এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর