শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু এক মামলায় জামিন, অন্য মামলায় শো’ন অ্যারেস্ট: কারাগারেই মোহনা টিভির এমডি পাবনায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত সিরাজগঞ্জের সলঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা বেড়ায় নজরুল বর্ষ উপলক্ষে  সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

বকেয়া বেতন পরিশোধ করায় ১১ ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৮৯৬ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

দীর্ঘ ১১ ঘণ্টা পর গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার (০১ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে অ্যাপারেলস প্লাস লিমিটেড লিমিটেড পোশাক কারখানার শ্রমিকেরা এক মাসের বকেয়া বেতন পেয়ে মহাসড়ক ত্যাগ করেন।

শ্রমিক নেতা আরমান হোসাইন বলেন, শ্রমিকদের বকেয়া বেতন/সার্ভিস বেনিফিটসহ অনেক পাওনাদি রয়েছে। তবে আজকে তারা একমাসের বকেয়া বেতন পাওয়ার পর মহাসড়ক ছেড়ে দিয়েছে। বাকি পাওনাদির বিষয়ে আমরা শ্রমিকদের টিম নিয়ে শ্রম মন্ত্রণালয়ে যাব।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অশোক কুমার বর্মণ বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সন্ধ্যা সাতটার সময় চালু হয়েছে। এক মাসের বেতন পেয়ে অ্যাপারেল প্লাস লিমিটেড কারখানার শ্রমিকেরা সড়ক ছেড়ে দিয়েছে।

এর আগে, আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তা-ভোগরা অংশ অবরোধ করে আন্দোলন করে অ্যাপারেল প্লাস লিমিটেড কারখানার শ্রমিকেরা। যার ফলে সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বন্ধ ছিলো মহাসড়ক। গতকালও সন্ধ্যা থেকে রাত ১টা পর্যন্ত বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিটের দাবীতে শ্রমিকেরা আন্দোলন করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর