বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার।

বালুবাহী ট্রাকের বেপরোয়াপনায় প্রাণ গেলো ভাইবোনের, মা মেয়েসহ সিএনজি চালক মারাত্মক আহত

গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টার / ৩৫৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩

সিরাজগঞ্জ সদর উপজেলার সিমান্তবাজার এলাকায় বালুবাহী বেপরোয়া ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে লিপি খাতুন (২৮) এবং মুকুল হোসেন (২৬) নামের ভাই-বোন নিহত হয়েছেন। এ ঘটনায় মা ফিরোজা খাতুন (৫০) ও মেয়ে শিল্পী খাতুন (৩২) এবং সিএনজি চালক নয়ন(৩৫) মুমুর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের পিতা সিদ্দিক হোসেন কাজিপুর উপজেলার সিংড়াবাড়ি গ্ৰামের বাসিন্দা। সিএনজি চালক ছাড়া নিহত ও আহতরা একই পরিবারের সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ২৫ ফেব্রুয়ারি সকাল দশটার দিকে কাজিপুর এবং সিরাজগঞ্জ সদর উপজেলার মধ্যবর্তী সিমান্তবাজার এলাকায় সিরাজগঞ্জগামী বালুবাহী ট্রাকের( বগুড়া-ড ১১-২০০৫) কাজিপুরগামী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে হলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কাজিপুরে পাঠায়। দুর্ঘটনা কবলিত ট্রাকটি বেপরোয়াভাবে চলছিল বলে দাবি করেন তারা।

জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: ফিরোজুল ইসলাম জানান, লিপি খাতুনকে (২৮)
মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। বাকি ৪ জন আহতকে প্রাথমিক চিকিৎসা শেষে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহতের স্বজনরা জানান সিরাজগঞ্জ নেয়ার পথে মুকুল হোসেন (২৬) মৃত্যু বরণ করেন।
এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। সিরাজগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির জানান আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর