সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন পাবনায় মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজ প্রতিরোধে নাগরিক সমাবেশ।  জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ।

বিশ্বকাপ ব্যর্থতার পর অলিম্পিকে অনিশ্চয়তা, চাপে অস্ট্রেলিয়া

রিপোর্টারের নাম : / ৩১১ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর নতুন করে চাপে পড়েছে অস্ট্রেলিয়া। তুলনামূলক সহজ গ্রুপে থেকেও সুপার এইটে উঠতে না পারায় সমালোচনার ঝড় বইছে। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় অজিরা। এরই মধ্যে সামনে এসেছে আরও বড় প্রশ্ন ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে কি দেখা যাবে স্টিভ স্মিথ-ট্র্যাভিস হেডদের?

১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। লস অ্যাঞ্জেলেস গেমসে টি-টোয়েন্টি ফরম্যাটে ছয়টি দল অংশ নেবে বলে জানা গেছে। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র সরাসরি খেলবে, বাকি পাঁচটি স্থান মহাদেশভিত্তিক বাছাই বা র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে নির্ধারিত হতে পারে। যদিও চূড়ান্ত যোগ্যতা অর্জনের নিয়ম এখনও ঘোষণা করেনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

যদি আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং বা সাম্প্রতিক বিশ্বকাপ পারফরম্যান্সকে মানদণ্ড ধরা হয়, তাহলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় তাদের র‍্যাঙ্কিংয়ে অবনমন হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নিয়ে নিজেদের অবস্থান মজবুত করেছে নিউজিল্যান্ড। সেমিফাইনালে উঠতে পারলে অলিম্পিক্সে সরাসরি সুযোগ পাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে কিউইদের। সে ক্ষেত্রে র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে টপকে গেলে বাছাইপর্ব খেলতে হতে পারে অজিদের।

তাহলে দ্বিতীয় সারির দলগুলোর বিরুদ্ধে লড়াই করে মূল পর্বে জায়গা নিশ্চিত করতে হবে স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেডদের।

২০২৬ সালে ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ২০২৭ সালের মার্চ পর্যন্ত আফগানিস্তান, ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে সিরিজ রয়েছে সূচিতে। এই সিরিজগুলিতে সাফল্য পেলে তবেই র‍্যাঙ্কিংয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর