শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন

বেনাপোল যশোর রোডে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১৫

রিপোর্টারের নাম : / ২০৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১৫ ঝিকরগাছা যশোর-বেনাপোল মহাসড়কের গাজীর দরগাহ তেল পাম্পের সামনে গোল্ডেন লাইন পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

যশোরের ঝিকরগাছা উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন পথচারী নিহত ও ১৫ জন বাসযাত্রী আহত হয়েছেন।

নিহতের নাম বুলু মিয়া। তিনি গাজীর দরগাহ এলাকার হাফিজুর রহমানের ছেলে।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ওই উপজেলার যশোর-বেনাপোল মহাসড়কের গাজীর দরগাহ তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন বাস চালক ও মোটরসাইকেল আরোহী গাজীর দরগাহ এলাকার বাসিন্দা মোহাম্মদ সোহেল (২৮)।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী এসপি গোল্ডেন লাইন পরিবহন নামের একটি এসি বাস বেপরোয়া গতিতে আসছিল। বাসটি ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটিকে আঘাত করে পথচারী বুলু মিয়াকে চাপা দিয়ে সজোরে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় স্থানীয় জনতা বাসের প্রায় ১৫ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করেন। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রম চালায়।

ঝিকরগাছা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নয়ন বাবু জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে আসার আগে স্থানীয় জনতা বাকী আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়েছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর