শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা

ভাঙ্গুড়ায় দোকান ও দেয়াল নির্মাণ করে খেলার মাঠ দখলের অভিযোগ

রিপোর্টারের নাম : / ২০৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামে এক মাত্র খেলার মাঠে অবৈধভাবে গড়ে তোলা দোকান ঘর এবং দেয়াল নির্মাণ করে দখল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন গ্রামবাসির পক্ষে মোঃ কাওসার আলী ও মোঃ জিয়াউল হক।

অভিযোগ সূত্রে জানা যায়, বেতুয়ান গ্রামের মৃত ময়েন মোল্লার ছেলে মোঃ গেলাম নবীর ২৪৪৭ দাগের পূর্ব পাশে ২৪৪৮ দাগে বেতুয়ান খেলার মাঠের ১ একর ৩২ শতক জায়গায় একটি খেলার মাঠ রয়েছে। বেতুয়ান মৌজার ২৪৪৮ দাগে ১ একর ৩২ শতক জায়গাটি মুলত এই মাঠ।
বেতুয়ান গ্রামের মোঃ জিয়াউল হক বলেন, ‘দখলদারকে উচ্ছেদ করে মাঠটি খেলার উপযোগী করতে আমরা আবেদন করেছি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠের পঁশ্চিম পাশ দিয়ে দোকান ও দেয়াল নির্মাণ করে মোঃ গোলাম নবী ও মোঃ গোলাম ফারুক মাঠের অন্তত অর্ধেক জায়গা দখল করে রেখেছে।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর