বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা হেযবুত তাওহীদ কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ করছেে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

যশোরে সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতাসহ দুজন নিহত

রিপোর্টারের নাম : / ১৫২ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

মনির হোসেন বেনাপোল প্রতিনিধিঃ যশোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুইজন, গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (২৬ জুন) ভোর ৪টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের সদর উপজেলার নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মিলন (৪০) এবং উপশহর সারথী মিল এলাকার লিটন হোসেনের স্ত্রী জুই (৩০)।
আহতরা হলেন—বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালি বেতাগা গ্রামের ফরিদ হোসেনের ছেলে মামুন (৩২) এবং যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মাসুদ (৪৫)।

যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, তারা একটি প্রাইভেটকারে করে যশোর শহর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। পথে নতুনহাট এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মিলন ও জুই নিহত হন।

গুরুতর আহত মামুন ও মাসুদকে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। এদিকে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর