শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক।

যশোরের মামতো বোনকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করলো ফুফাতো ভাই নয়ন

রিপোর্টারের নাম : / ২০২ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ
যশোর ঝিকরগাছা উপজেলায় ঈদের দিন নিখোঁজ ও পরের দিন ধধপুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন করেছে পুলিশ। মুলত ওই শিশু আত্মহত্যা কিংবা পুকুরে ডুবে মারা যায়নি। তাকে ধর্ষন করে হত্যা করা হয়েছে। আর এ ঘটনার নেপথ্যের নায়ক ওই শিশুর আপন ফুফাতো ভাই। নাসমুস সাকিব ওরফে নয়ন। পুলিশ তাকে আটক করেছে। নিহত শিশু ঝিকরগাছা উপজেলার চাঁদপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে এবং বায়সা-চাঁদপুর মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। অন্যদিকে ঘাতক নয়ন হাড়িয়া গ্রামের ইলিয়াস রহমানের ছেলে। বৃহস্পতিবার ১২জুন তাকে আদালতে সোপর্দ করা হয়।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদের দিন ওই শিশু তার ফুফুর বাড়িতে যায়।সেখানে তার বোন তন্নীর সাথে গল্প করছিলো। বাড়িতে অন্য কেউ ছিলনা। এমন সময় তন্নীর শরীর খারাপ লাগলে ঘরে যেয়ে ঘুমিয়ে পড়ে।অন্যদিকে বারান্দায় দোলনায় দোল খাচ্ছিলো শিশুটি । এসময় বাড়িতে আসে নয়ন। এসে দেখে তন্নী ঘুমাচ্ছে। এসুযোগে নয়ন সোহানাকে জোরকরে নিজ ঘরে নিয়ে যায় এবং মুখে রুমাল দিয়ে চেপে ধরে ধর্ষন করে। শেষমেষ শ্বাসরোধ করে হত্যা করে লাশ পাশের পুকুরে ফেলে দেয়। পরে নয়ন তার মামাতো বোন হারিয়ে গেছে বলে নাটক সাজায়। পরের দিন পুকুর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।

এঘটনায় ঝিকরগাছা থানায় অজ্ঞাত আসামি করে মামলা করেন শিশুটির বাবা আব্দুল জলিল। মামলাটির তদন্তে বেরিয়ে আসে থলের বিড়াল। বুধবার জিজ্ঞাসাবাদের জন্য আনে নয়নকে । এক পর্যায় সে ধর্ষণ ও হত্যার বিষয়টি স্বীকার করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর