মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন পাবনায় মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজ প্রতিরোধে নাগরিক সমাবেশ।  জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ।

রাত পোহালেই দবিরগঞ্জ প্রগতি সংঘের উদ্যোগে শুরু হচ্ছে ফুটবল টুর্নামেন্ট

সিরাজগঞ্জের সলঙ্গায় সুবর্ণ জয়ন্তী ৫০ বছর উদযাপন উপলক্ষে শুরু হচ্ছে ফুটবল টুর্নামেন্ট / ৯২৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নে রাত পোহালেই দবিরগঞ্জ প্রগতি সংঘের উদ্যোগে সুবর্ণ জয়ন্তী ৫০ বছর উদযাপন উপলক্ষে শুরু হচ্ছে ফুটবল টুর্নামেন্ট।

আগামীকাল (২৭ জুন) শুক্রবার থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে দবিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।

আয়োজক সংগঠন জানায়, স্থানীয় ক্রীড়ামোদী তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, শৃঙ্খলা ও সামাজিক বন্ধন মজবুত করাই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।

টুর্নামেন্টে জেলার বিভিন্ন স্থান থেকে ৮টি দল অংশগ্রহণ করবে।

উদ্বোধনী দিনে একটি আকর্ষণীয় খেলা অনুষ্ঠিত হবে, যেখানে অংশগ্রহণ করবে দুই শক্তিশালী দল, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার ভোরের ডাক স্পোর্টস একাডেমী বনাম সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ধোপাকান্দি ইয়ং স্টার ক্লাব। খেলা চলবে নক-আউট পদ্ধতিতে এবং ফাইনাল অনুষ্ঠিত হওয়ার তারিখ উক্ত মাঠ থেকে ঘোষণা করা হবে।

এ খেলায় চ্যাম্পিয়ন দল টফিসহ নগদ ৬০ হাজার টাকা ও রানার্স আপ দল টফিসহ নগদ ৪০ হাজার টাকার পুরস্কার দেওয়া হবে।

দবিরগঞ্জ প্রগতি সংঘের কমিটির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান জানান, খেলার সার্বিক নিরাপত্তা, রেফারিং ও দর্শকদের বসার ব্যবস্থাসহ সকল আয়োজন আমরা চূড়ান্ত করেছি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিত থাকার অনুরোধ জানাচ্ছি।

এই আয়োজনের মাধ্যমে এলাকাবাসীর মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। খেলার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে বলে মনে করছেন সুধীসমাজ। সবাইকে উপস্থিত হয়ে খেলা দেখার আমন্ত্রণ রইলো।

দবিরগঞ্জ প্রগতি সংঘের সভাপতি ও সাবেক পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের যুগ্মসচিব রফিকুল ইসলাম জানান, যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে ক্রীড়ার বিকল্প নেই। এই ফুটবল টুর্নামেন্ট তাদের মধ্যে নেতৃত্ব, একতা ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর