সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার

রাস্তা পারাপারের সময় যুবকের মৃত্যু, দুই বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ১৯৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোগরা এলাকায় বাস চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুইটি বাসে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ জনতা।

আজ বুধবার (০২ অক্টোবর) রাত আটটায় ভোগরা কলম্বিয়া গার্মেন্টস সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়ক পারাপারের সময় ঢাকা থেকে আসা বলাকা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। বৃষ্টির কারনে বাসও ব্রেক করতে পারেনি। বাস তাকে ধাক্কা দিলে মাথায় আঘাত পায়। আমরা দ্রুত কাছে গিয়ে দেখি তার মাথা ফেটে মগজ বের হয়ে গেছে। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা গেছে। কয়েকজন মানুষ পরে দুইটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘শুনেছি কলম্বিয়া এলাকায় একজন যুবক বাসের ধাক্কায় মারা গেছে। বিক্ষুব্ধ জনতা পরে বাসে আগুন দিয়েছে। তবে তার নাম পরিচয় বিস্তারিত পাইনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর