শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

সলঙ্গায় সড়ক দূঘটনায় বাবার সামনে ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : / ৩০৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

সিরাজগঞ্জের সলঙ্গায় সিএনজি-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে বাবার সামনেই ছেলে নাঈমের মৃত্যু হয়েছে। বাবাসহ আহত হয়েছে চার জন। নিহতর নাঈমের বাবা মাজহারুল ইসলাম ও বাকী ২ জনের পরিচয় পাওয়া যায় নাই।

নিহত মোহাম্মদ নাঈম (১৭) তাড়াশ উপজেলার ভাদাশ মধ্যে পাড়া গ্রামের তাড়াশ মহিলা কলেজের সহকারি প্রভাষক মাজহারুল ইসলাম এর ছেলে ও সিরাজগঞ্জ পলিটেকনিকের ইলেকট্রিকাল বিভাগের ছাত্র। নাঈম ও তার বাবা বেলকুচি তাদের নিজ বাড়ি যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে। বাবার সামনেই ঘটনাস্থলে ছেলের মৃত হয়।

শনিবার (১৯ আগষ্ট) সকালে তাড়াশ-সলঙ্গা আঞ্চলিক সড়কের কুঠিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনামুল হক জানান, সকালে অটোরিকশা-সিএনজি মধ্যে সংঘর্ষ হয়ে এক জন মারা গেছে এবং চার জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নাঈমের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর