শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
তাড়াশে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কামারখন্দ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রানার প্রস্তুতি সভা অনুষ্ঠিত সলঙ্গায় নিখোঁজের পর পুকুরে মিলল শিশু হাজেরার মরদেহ গাজীপুরে কারখানায় আগুন,১ ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে। আনসারের নিরাপত্তা তৎপরতায় সচল গাজীপুরের শিল্পকারখানা ও মহাসড়ক। সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় শাণিত হচ্ছে আনসার ব্যাটালিয়নের দক্ষতা। আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বেনজির আটক বেড়ায় সাংবাদিক আরিফকে হত্যার হুমকি। লালমনিরহাটে শিশু ধর্ষণকারীর যাবজ্জীবন কারাদণ্ড!

সিরাজগঞ্জে  গরুর মাংসে কৃত্রিম রং মিশিয়ে বিক্রি

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২৭২ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

সিরাজগঞ্জে গরুর মাংসে কৃত্রিম রং মিশিয়ে বিক্রি করার অপরাধে ২ বিক্রেতাকে ১০’হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ।

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ পৌরএলাকার  মিরপুর ওয়াপদা ও সয়দাবাদ ইউনিয়নের কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। গরুর চর্বিকে    মাথার মাংস হিসেবে দেখাতে এক ধরনের  কৃত্রিম রঙ মিশিয়ে বিক্রি করেছিলো কসাইরা।

সিরাজগঞ্জে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ বলেন- গোপন সংবাদের ভিত্তিতে ওই দুটি মাংসের দোকানে অভিযান চালানো হয়।

এসময় ওই দোকান ২টিতে রঙের বোতল ও রঙ মেশানো মাংস পাওয়া যায়।
এ ঘটনায় মিরপুর ওয়াবদা বাজারের জুলমত আলী ও কড্ডার মোড়ের রেজাউল করিম নামের দুই মাংস ব্যবসায়ীকে মোট ১০’হাজার টাকা জরিমানা করা হয়।, বিক্রেতারা মাংসে রঙ মেশানোর কথা স্বীকার করেন। এর আগে শহরের বড় বাজারে ওজনে কারচুপি, মূল্য তালিকা প্রদর্শন ও গাভীর মাংস ষাঁড় বলে বিক্রয় করছে কিনা সে গুলো তদারকি করা হয়।

এ সময় পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর