শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

সিরাজগঞ্জে ট্রাকে বহন করা ১৬০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২১৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪

সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরের মহাসড়ক থেকে ট্রাকে বহন করা গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযান চালিয়ে এসময় ১৬০ কেজি গাঁজাসহ একটি ট্রাক ও ৪ মাদক কারবারিকে আটক করা হয়।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলচত্বর এলাকার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এ তল্লাশি অভিযান চালানো হয়। আটক মাদক কারবারিরা হলেন- লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার বাড়াইপাড়া কালিবাড়ী গ্রামের মৃত কালু শেখের ছেলে মো. আতিকুল ইসলাম (৪০), নারায়ণগঞ্জ জেলা সদরের সৈয়দপুর টানবাজার রেলবাগান এলাকার মো. আক্কাস মিয়ার ছেলে মোঃ অপু মিয়া (৩৩), সিরাজগঞ্জ সদর উপজেলার ঘোড়াচরা পূর্বপাড়া গ্রামের মো. ফজল শেখের ছেলে মোঃ নাজমুল শেখ (২৬) ও কামারখন্দ উপজেলার কর্ণসূতী গ্রামের মৃত মাজেম আলী শেখে ছেলে মোঃ আব্দুল লতিফ শেখ (৫১)।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. জুলহাজ উদ্দীন জানান, সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত মাদক বিরোধী বিশেষ অভিযানে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করা হয়। এ সময় রাত সাড়ে ৩টায় পাবনাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ব্যাক বডি থেকে ১৬০ কেজি (৪ মণ) গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক করা হয় ট্রাকে থাকা ৪ মাদক কারবারিকে। তিনি আরও বলেন, আটক আতিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি মাদক মামলাসহ ৮টি ও মো. আব্দুল লতিফ শেখের বিরুদ্ধে ২টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে । আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর