শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

সিরাজগঞ্জের সলঙ্গায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মতিন সরকার / ৫০৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৫ নভেম্বর, ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গায় থানার হাটিকুমরুল গোলচত্তর এলাকায় ফুট ভিলেজ হোটেলের সামনে যাত্রিবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৮ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। আটকরা হলেন-খোকন মিয়া (৩৫), পারভেজ মোশারফ বাকী (২২)।

শনিবার (৫ নভেম্বর) বিকেলে ফুট ভিলেজ হোটেলের সামনে ঢাকা হতে ঠাকুরগাঁওগামী একটি যাত্রিবাহী বাসে তল্লাশী চালিয়ে তাদেরকে আটক করা হয়।

র‌্যাব-১২’র মিডিয়া অফিসার,সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর আভিযানিক দল ফুট ভিলেজ হোটেলের সামনে ঢাকা হতে ঠাকুরগাঁওগামী একটি যাত্রিবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৮ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ বি-বাড়িয়া জেলার কসবা থানার মন্দভাগ নোয়াপাড়া গ্রামের আঃ হামিদ মিয়া ছেলে খোকন মিয়া (৩৫) ও কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার দক্ষিণ শশীদল গ্রামের মিজানুর রহমানের ছেলে পারভেজ মোশারফ বাকী (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাহাদের নিকট হইতে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল এবং নগদ ৪ হাজার ৪ শত ৫০ টাকা জব্দ করা হয়েছে।

আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে সিরাজগঞ্জেসহ আশপাশের এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর