সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা  প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত

সুন্দরগঞ্জে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে

মোকছেদ আল মামুন (স্টাফ রিপোর্টার) গাইবান্ধা: / ১৮৬ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে শয়নঘর থেকে রাজু মিয়া (১৮) নামে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ মার্চ) বিকালে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পূর্ব-ছাপড়হাটী (চরটারী) গ্রামে টিনের চালাঘর থেকে রাজু মিয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। কিশোর রাজু মিয়া ঐ গ্রামের মৃত মহির উদ্দিনের নাতী।

স্থানীয়রা জানান, জন্মের পর রাজু মিয়ার বাবা মারা গেলে বিধবা মা অন্যত্রে নিকাহ করে সেখানেই রয়েছে। কেউই না থাকায় তার নানী সমস্তভানের লালন-পালনে বেড়ে ওঠা রাজুর জীবনে দুঃখের অন্ত নেই। বৃদ্ধা নানী সমস্তভান ভিক্ষাবৃত্তির সংসারে অর্ধাহার-অনাহারে দিনাতিপাত করেন নানী-নাতী।

ইউপি সদস্য রানা মিয়া জানান, সেহরী খেয়ে ঘুমানোর পর সকালে রাজুকে ঘুমেই রেখে নানী ফিতরা আদায়ের জন্য চলে যান। অন্য পাড়া-গায়ে। দুপুরে নিজের টিনের চালাঘরে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় রাজুর লাশ দেখে থানায় খবর দেন স্থানীয়রা।

থানার এসআই রুহুল আমিন জানান, লাশের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ গণমাধ্যম কে জানান, মৃত্যুর কারণ নিশ্চয়নে মৃতদেহ মর্গে পাঠানোসহ আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর