বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত

সিরাজগঞ্জে নানিকে হত্যার দায়ে নাতির যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : / ৫২২ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩

সিরাজগঞ্জে নানিকে কুপিয়ে হত্যার দায়ে নাতি সিয়াম শেখকে (২৩) যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। এছাড়াও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া উত্তরপাড়ার রফিকুল ইসলাম শেখের ছেলে সিয়াম শেখ (২৩)।

আরোও পরুন: http://kolomerbatra.com/শাহজাদপুরে-গলায়-ছুরি-চা/

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াছ করনী লকেট এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় সিয়াম তার নানির বাড়িতে যায়। সেখানে যাওয়ার পর নানি ওয়াজেদা খাতুনের সাথে সিয়ামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সিয়াম তার নানিকে কুড়াল দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই বৃদ্ধার মৃত্যু হয়।

আরোও পরুন: http://kolomerbatra.com/সিরাজগঞ্জে-গরু-চুরি-কর/

এ ঘটনায় নিহতের ছেলে ইউসুফ আলী বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে আসামি সিয়ামকে আটক করেন। সিয়াম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর আসামির নামে আদালতে চার্জশিট দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি সিয়ামকে যাবজ্জীবন কারাদণ দেন করেন বিচারক।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর